Home » Blog » জাল নম্বর স্কুটি বাজেয়াপ্ত, মালিক আটক

জাল নম্বর স্কুটি বাজেয়াপ্ত, মালিক আটক

by Planet Tripura
0 comments 21 views

বিলোনিয়ায় জাল নম্বরের গাড়ির দৌরাত্ম্য, একই নম্বরের স্কুটি বিক্রি করতে গিয়ে আটক সার্ভিস সেন্টার মালিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৩ এপ্রিল : শহরে জাল নম্বর ও নাম্বারবিহীন গাড়ির দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। তারই মধ্যে একই রেজিস্ট্রেশন নম্বরের দুটি স্কুটি বিক্রির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিলোনিয়া হল চৌমুহনী এলাকায়।ঘটনায় জানা যায়, প্রিয় সার্ভিসিং সেন্টারের মালিক একটি স্কুটি বিক্রির উদ্দেশ্যে এক ক্রেতাকে নিয়ে আসেন।

কিন্তু স্কুটির কাগজপত্র যাচাই করতে গিয়ে ধরা পড়ে বড়সড় গরমিল, ওই স্কুটির নম্বর অন্য একটি স্কুটির সঙ্গে হুবহু মিলে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাল নম্বরযুক্ত স্কুটিটি বাজেয়াপ্ত করে এবং সার্ভিসিং সেন্টারের মালিককে আটক করে থানায় নিয়ে যায়।ঘটনাটি ঘটে বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের সামনে, যার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে একই রেজিস্ট্রেশন নম্বরে দুটি স্কুটি চলছিল এবং এর পেছনে কোনো বড় চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই স্কুটির ইঞ্জিন ও চেসিস নম্বর মিলিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা শুরু হয়েছে। এদিকে, স্থানীয়দের অভিযোগ, বিলোনিয়ায় দীর্ঘদিন ধরেই জাল নম্বর ও নাম্বারবিহীন গাড়ির রমরমা চলছে।এসব গাড়ির মাধ্যমে নিয়মিত ড্রাগস ও অন্যান্য অবৈধ সামগ্রী পাচারের আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। পুরো চক্রটির পর্দাফাঁস করার দাবি উঠেছে স্থানীয়দের তরফে। ঘটনায় বিলোনিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

You may also like

Leave a Comment