By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Planet  Tripura
  • Home
  • রাজ্য
  • রাজনৈতিক
  • অপরাধ
  • দেশ
  • ভিডিও
  • খেলা
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • Contact US
Reading: সংবাদমাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ কংগ্রেসের
Sign In
  • Join US
Planet  Tripura
  • Home
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব
  • ভিডিও
  • রাজনৈতিক
  • অপরাধ
  • খেলা
  • শিক্ষা
  • স্বাস্থ্য
Planet  TripuraPlanet  Tripura
Font ResizerAa
  • Home
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব
  • ভিডিও
  • রাজনৈতিক
  • অপরাধ
  • খেলা
  • শিক্ষা
  • স্বাস্থ্য
Search
  • Home
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব
  • ভিডিও
  • রাজনৈতিক
  • অপরাধ
  • খেলা
  • শিক্ষা
  • স্বাস্থ্য
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Planet Tripura > Blog > রাজনৈতিক > সংবাদমাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ কংগ্রেসের
রাজনৈতিকরাজ্য

সংবাদমাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ কংগ্রেসের

planet Tripura
Last updated: 27.04.2026 12:26 pm
By planet Tripura
2 Min Read
Share
SHARE

ডিজিটাল আইন, গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত, প্রত্যাহারের দাবিতে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৩ এপ্রিল : দেশে গণতান্ত্রিক পরিকাঠামো ও নাগরিক অধিকারের ওপর ক্রমবর্ধমান হুমকির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার আগরতলার কংগ্রেস ভবন থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস-এর নেতৃত্বাধীন শাসনব্যবস্থা পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দিচ্ছে।

প্রেস বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় সরকার একের পর এক আইন প্রণয়নের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার সংকুচিত করছে। বিশেষ করে সাম্প্রতিক ডিজিটাল সংক্রান্ত আইনকে কংগ্রেস স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, এই আইনগুলির মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, দেশের সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে সরকার নানা কৌশল অবলম্বন করছে। বাস্তব সমস্যা থেকে নজর সরাতে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।

অথচ বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও সামাজিক অস্থিরতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলি উপেক্ষিত থেকে যাচ্ছে।বিবৃতিতে আরও দাবি করা হয়, নতুন ডিজিটাল আইন কার্যকর হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাংবাদিকদের কাজের ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ বাড়বে এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হবে।এতে করে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত সংবাদমাধ্যমের ভূমিকা দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগ, এই আইনের আওতায় সরকারের সমালোচনামূলক কোনও তথ্য প্রকাশ করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে। ফলে সাধারণ নাগরিক থেকে শুরু করে সাংবাদিক, সবাই এক ধরনের ভয়ের পরিবেশে কাজ করতে বাধ্য হবেন।এছাড়াও, আরটিআই ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি।

তাদের মতে, তথ্য জানার অধিকার ক্রমশ সীমিত করে দেওয়া হচ্ছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অধিকার সুরক্ষিত রাখার পরিবর্তে সরকার তা খর্ব করছে বলেও অভিযোগ তোলা হয়েছে। প্রেস বিবৃতির শেষে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, এই ধরনের কালো আইন অবিলম্বে প্রত্যাহার না করা হলে দেশজুড়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। গণতন্ত্র রক্ষার স্বার্থে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি এল বর্মার বিলোনিয়া সফর
বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় পরিক্ষায় বসতে দেওয়া হয়নি ২৮ ছাত্র ছাত্রীকে
বিশ্রামগঞ্জে মহিলাদের উদ্যোগে দুর্গাপূজা আয়োজন
বিশালগড়ে ব্রাউন সুগার কাণ্ড: নেশা বিক্রেতা ও নেশাখোর আটক, উত্তেজনা এলাকায়
পানীয় জলের দাবিতে কদমতলায় সড়ক অবরোধ
TAGGED:#আরটিআই#ডিজিটাল_আইন#ত্রিপুরা_কংগ্রেস#নাগরিক_অধিকার#ভারত#রাজনীতি#সংবাদমাধ্যমআরটিআই দুর্বলকালো আইন প্রত্যাহারের দাবি কংগ্রেসেরকেন্দ্রকে কংগ্রেসের আক্রমণকেন্দ্রকে নিশানা কংগ্রেসকেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেসগণতন্ত্রগণতন্ত্র হুমকির মুখেগণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করছে কেন্দ্র: কংগ্রেসডিজিটাল আইন ‘স্বৈরাচারী’ডিজিটাল আইন নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা কংগ্রেসেরদাবি ত্রিপুরা কংগ্রেসনাগরিক অধিকার খর্বের অভিযোগমতপ্রকাশে বাধামূল্যবৃদ্ধি ঢাকতে বিভ্রান্তি: কংগ্রেস অভিযোগসংবাদমাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ কংগ্রেসেরসরব কংগ্রেস
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Email Copy Link Print
What do you think?
Love0
Angry0
Sad0
Happy0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US

Find US on Social Medias

Facebook

Twitter

Youtube

 

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Mar    

More Popular from Planet Tripura

গণমাধ্যম জনগণের শক্তি
রাজনৈতিকরাজ্য

সংবাদমাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ কংগ্রেসের

By planet Tripura
2 Min Read

বাংলাদেশের জনতাকেই অগ্রাধিকার! হাসিনাকে আশ্রয় দিয়েও ইউনুস সরকারকে কৌশলী বার্তা ভারতের?

By editorplanettripura
অপরাধরাজনৈতিকরাজ্যশিক্ষা

স্কুলের মিড্ ডে মিল রান্না ঘরে বিষের বোতল ঘিরে এলাকায় উত্তেজনা ঘটনা গর্জি | Garji SardarPara School Mid day Meal News

By editorplanettripura
1 Min Read
- Advertisement -
Planet Tripura NewsPlanet Tripura News
দেশবিশ্বরাজনৈতিকরাজ্যস্বাস্থ্য

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিবৃতি, কী বলছে ইসলামাবাদ?

হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। সেদেশের সংখ্যালঘুদের উপর হামলার…

By editorplanettripura
দেশবিশ্বরাজনৈতিকরাজ্যস্বাস্থ্য

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিবৃতি, কী বলছে ইসলামাবাদ?

হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। সেদেশের সংখ্যালঘুদের উপর হামলার…

By editorplanettripura
অপরাধখেলাদেশপর্যটনবিনোদনবিশ্বরাজনৈতিকশিক্ষাস্বাস্থ্য

‘আমি নাড্ডা বলছি’, সভাপতির নাম নিয়ে মধ্যপ্রদেশে বিজেপি বিধায়কের সঙ্গে প্রতারণা!

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম করে একের পর এক প্রতারণা মধ্যপ্রদেশে। সম্প্রতি এমনই এক ঘটনায়…

By editorplanettripura
খেলাদেশবিশ্বরাজ্যশিক্ষা

‘ঋতুস্রাবের তৃতীয় দিন নামতে হওয়ায় ক্লান্ত লাগছিল’, চতুর্থ হয়ে বললেন চানু

টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)। তাঁকে ঘিরে আশার পারদ চড়তে শুরু করে দিয়েছিল।…

By editorplanettripura
খেলাদেশপর্যটনবিনোদনরাজনৈতিকশিক্ষাস্বাস্থ্য

নীরজ সোনা জিতলেই ভক্তদের জন্য বিরাট পুরস্কার, সোশাল মিডিয়ায় ঘোষণা পন্থের

গত অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবারও ‘সোনার ছেলে’কে নিয়ে আশাবাদী গোটা দেশ। ভিনেশ…

By editorplanettripura
Planet  Tripura

গণমাধ্যম জনগণের শক্তি 


 

Welcome to Planet Tripura, your go-to destination for the latest news and updates from the beautiful state of Tripura! 📰✨ Our mission is to provide accurate, timely, and engaging news that covers everything from politics and culture to sports and entertainment. With a dedicated team of journalists and contributors, we strive to connect the people of Tripura with the events shaping their lives.

Join us as we explore the stories that matter most to our community and celebrate the vibrant spirit of Tripura! 💖

Categories

  • Home
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব
  • ভিডিও
  • রাজনৈতিক
  • অপরাধ
  • খেলা
  • শিক্ষা
  • স্বাস্থ্য

Quick Links

  • DMCA
  • Terms of Use
  • Privacy Policy
  • Contact

All Rights Reserved ©Planet Tripura—— Technology Partner © Gorilla tech solution

Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?