আগরতলা, প্রতিনিধি:
শহীদ-ঈ-আজম Bhagat Singh-এর ৯৬তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায়।
এদিন ডি এস ও (DSO), এ আই ডি ওয়াই ও (AIDYO) এবং এ আই এম এস এস (AIMSS) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। শহীদ ভগৎ সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে বক্তারা ভগৎ সিংয়ের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং যুব সমাজকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থেকে শহীদকে শ্রদ্ধা জানান এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপন করেন।
রিপোর্ট: প্ল্যানেট ত্রিপুরা নিউজ
