Home » Blog » পেশাগত দায়িত্ব পালনের অপরাধে বামুটিয়ায় সাংবাদিকের বাড়িতে আক্রমণ!দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবিতে এয়ারপোর্ট থানায় ডেপুটেশন দিল টি.ডব্লিউ.জে.এ

পেশাগত দায়িত্ব পালনের অপরাধে বামুটিয়ায় সাংবাদিকের বাড়িতে আক্রমণ!দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবিতে এয়ারপোর্ট থানায় ডেপুটেশন দিল টি.ডব্লিউ.জে.এ

by Planet Tripura
0 comments 9 views

সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করবে দল মত নির্বিশেষে এতেই সাংবাদিকতার নীতি কিন্তু সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের অপরাধে এবার এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া বিধানসভার নবগ্রাম এলাকার সাংবাদিক সুকান্ত ভৌমিকের বাড়িতে রাতের আধারে হামলা চালায় একদল দুষ্কৃতী।বুধবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের এক প্রতিনিধি দল এয়ারপোর্ট থানায় দুষ্কৃতীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার দাবিতে ডেপুটেশন প্রদান করে।এই সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক সুনীল দেবনাথ,সহ সম্পাদক মোহনপুর প্রেস ক্লাবের সভাপতি সুমন মহালনবিশ,সাংবাদিক সুকান্ত ভৌমিক সহ অন্যান্যরা।এই সময় এয়ারপোর্ট থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠন উক্ত ঘটনায় যুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।ইতিমধ্যে সাংবাদিক সুকান্ত ভৌমিকের তরফেও এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে তার বাড়িতে আক্রমণের ঘটনার প্রতিবাদে

You may also like

Leave a Comment