Home » Blog » গোটা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান গতিতে নারী নির্যাতন ধর্ষণ সহ নারী ঘটিত বিভিন্ন অপরাধের প্রতিবাদে সরব হয়েছে বামপন্থী নারী সংগঠনসমূহের যৌথ মঞ্চ এআইডি ডাবলু এ।

গোটা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান গতিতে নারী নির্যাতন ধর্ষণ সহ নারী ঘটিত বিভিন্ন অপরাধের প্রতিবাদে সরব হয়েছে বামপন্থী নারী সংগঠনসমূহের যৌথ মঞ্চ এআইডি ডাবলু এ।

by Planet Tripura
0 comments 9 views

-গোটা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান গতিতে নারী নির্যাতন ধর্ষণ সহ নারী ঘটিত বিভিন্ন অপরাধের প্রতিবাদে সরব হয়েছে বামপন্থী নারী সংগঠনসমূহের যৌথ মঞ্চ এআইডি ডাবলু এ। সংগঠনের উদ্যোগে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সম্মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একটা সময়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের মৃদু বাক বিতন্ডার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ে তাদের কর্মসূচি সম্পাদন করে। এই কর্মসূচিতে বামপন্থী নারী নেত্রীদের মধ্যে কৃষ্ণা রক্ষিত, নীলাঞ্জনা রায় প্রমূখ উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্বরাষ্ট্র দপ্তর হায় হায় এই স্লোগানে নারী সংগঠন আয়োজিত আজকের এই কর্মসূচিতে রীতিমতো রনংদেহি পরিমণ্ডল পরিলক্ষিত হয়। আজকের এই কর্মসূচি থেকে বামপন্থী নারী সংগঠনের কর্মী সমর্থক এবং নেতৃত্বদের দাবি হচ্ছে ত্রিপুরাসহ গোটা দেশের বিভিন্ন জায়গায় নারী গঠিত অপরাধ প্রতিনিয়ত বাড়তে থাকলেও কোন প্রকারের ভূমিকা গ্রহণ করতে পারছে না সরকার তথা স্বরাষ্ট্র দপ্তর।

You may also like

Leave a Comment