Home » Blog » গণতান্ত্রিক কণ্ঠরোধের অভিযোগে কৈলাসহরে যুব কংগ্রেসের বিক্ষোভ।

গণতান্ত্রিক কণ্ঠরোধের অভিযোগে কৈলাসহরে যুব কংগ্রেসের বিক্ষোভ।

by Planet Tripura
0 comments 5 views

যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব-এর গ্রেপ্তার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-কে প্রাণনাশের হুমকি এবং সংসদে বিরোধী দলনেতাকে কথা বলতে না দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল ঊনকোটি জেলা ও ব্লক যুব কংগ্রেস। আজ কৈলাসহর শহরে সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় জেলা কংগ্রেস ভবনে এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং উদয় ভানু চিবের অবিলম্বে মুক্তির দাবি তোলেন।বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেন, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির গ্রেপ্তার গণতান্ত্রিক কণ্ঠরোধের সামিল। তাঁর অভিযোগ, রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং সংসদে বিরোধী দলনেতাকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য অশুভ সংকেত। তিনি আরও দাবি করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে এবং ভোটার তালিকা প্রণয়নের নামে নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্ত সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করছে।তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে মতপ্রকাশের অধিকার সংকুচিত করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তার বিরুদ্ধেই যুব কংগ্রেস দেশব্যাপী আন্দোলনে নেমেছে। উদয় ভানু চিবের গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য্য, যুব কংগ্রেস নেতা জুবের আহমেদ খান, শাহজাহান মিয়া তারেক সহ অন্যান্য নেতা-কর্মীরা। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে এবং উদয় ভানু চিবের মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment