Home » Blog » শাসক দলের দুই বিধায়কের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ

শাসক দলের দুই বিধায়কের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ

by Planet Tripura
0 comments 9 views

শাসক দলের দুই বিধায়কের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ ও সাংবাদিক সংক্রান্ত ইস্যুতে মঙ্গলবার লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। ত্রিপুরা রাজ্যে সাম্প্রতিক সময়ে বিধায়ক রামপ্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা–কে ঘিরে সাংবাদিক সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যজুড়ে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া চলেছে।এরই মধ্যে আগরতলায় সাংবাদিকদের পক্ষ থেকে ঝরনা কর্মসূচি পালন করা হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে।এই প্রেক্ষাপটে আজ সাংবাদিকদের প্রতিনিধি দল লোকভবন–এ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক ও হেডলাইন্স ত্রিপুরা–র কর্ণধার প্রণব সরকার জানান, সংশ্লিষ্ট অভিযোগ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতেই এই সাক্ষাৎ কর্মসূচি।প্রতিনিধি দলে প্রণব সরকার ছাড়াও সেবক ভট্টাচার্য, শানের দেবরায়সহ বিভিন্ন স্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment