Home » Blog » আগরতলায় দু’দিনের কমলা উৎসব ও পুষ্প উদ্যান উদ্বোধন

আগরতলায় দু’দিনের কমলা উৎসব ও পুষ্প উদ্যান উদ্বোধন

by Planet Tripura
0 comments 17 views

রাজ্যে দু’দিনের কমলা উৎসবের সূচনা হল আগরতলার বাধারঘাট পুষ্প উদ্যানে। কৃষিমন্ত্রী রতন লাল নাথ উদ্বোধন করেন উৎসব ও নতুনভাবে সাজানো পুষ্প উদ্যান।

রাজ্যে দু’দিন ব্যাপী কমলা উৎসবের সূচনা হল কৃষিমন্ত্রী রতন লাল নাথের হাত ধরে। রাজধানী আগরতলার বাধারঘাট পুষ্প উদ্যানে আজ এই রাজ্যভিত্তিক কমলা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রানী সরকার, সাথে উদ্যান ও কৃষক কল্যাণ দপ্তরের পদস্থ আধিকারিকরা।

উৎসবকে কেন্দ্র করে উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র, এগ্রিকালচার রিসার্চ স্টেশন, ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের প্রদর্শনী স্টল বসানো হয়েছে।

পাশাপাশি কমলা বিক্রি স্টল ও বিভিন্ন এফবিওদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীও আয়োজন করা হয়েছে।একই সঙ্গে বাধারঘাটের দৃষ্টিনন্দন পুষ্প উদ্যানেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনের পর ন্যূনতম টিকিটমূল্যে সাধারণ মানুষের জন্য উদ্যানটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

পড়ুয়াদের জন্য থাকছে আলাদা সুযোগ সুবিধা। সায়েন্স সিটি সংলগ্ন এই উদ্যান ইতিমধ্যেই এলাকায় বিশেষ আকর্ষণ তৈরি করেছে।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি দপ্তরের অধিকর্তা ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস, পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর সুজিত কুমার দাস, এমআইডিএইচ কনসালটেন্ট গোপাল মল্লসহ অন্যান্য আধিকারিকরা।

You may also like

Leave a Comment