Home » Blog » নলুয়ায় বাম সমর্থকের ওপর হামলা, ভাইস চেয়ারম্যান অভিযুক্ত

নলুয়ায় বাম সমর্থকের ওপর হামলা, ভাইস চেয়ারম্যান অভিযুক্ত

by Planet Tripura
0 comments 10 views

নলুয়ায় বাম সমর্থকের ওপর হামলা, ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর :
দক্ষিণ ত্রিপুরার নলুয়া এলাকায় ফের রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিকভাবে প্রতিবন্ধী ও বাম সমর্থক কান্তিলাল দাসকে প্রকাশ্যে মারধর করেছেন ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ মিত্র।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সম্প্রতি নলুয়া ও অভয়নগর এলাকায় একাধিক বাম নেতা ও কর্মীর বাড়ি, দোকান, রাবার বাগান ও যানবাহনে হামলার ঘটনা ঘটে। এই ঘটনাগুলির মূল অভিযুক্ত হিসেবে নাম উঠেছে ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ মিত্র এবং নলুয়া পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু পাটারীর।

কান্তিলাল দাস, যিনি বিলোনীয়া আদালতের এক মুহুরীর সহকারী হিসেবে কাজ করেন, অভিযোগ করেন— তাকে কাজে যেতেও বাধা দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে, “বামদের সমর্থন করলে রেশন কার্ড কেড়ে নেওয়া হবে।”

২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এলাকায় রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। বিশ্লেষকদের মতে, এ ধরনের অপশাসনই পরপর দুই নির্বাচনে ঋষ্যমুখ বিধানসভা আসনে বিজেপির পরাজয়ের অন্যতম কারণ।

ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা কমিটির পক্ষ থেকে মহকুমা সম্পাদক বিজয় তিলকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেয়। দলের নেতারা বলেন, “বিজেপি আশ্রিত সন্ত্রাসীদের লাগামছাড়া দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। জনগণই এবার প্রতিবাদে মুখর হবে।”

You may also like

Leave a Comment