Home » Blog » সিপাহীজলায় সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী

সিপাহীজলায় সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী

by Planet Tripura
0 comments 7 views

দেশের প্রথম উপ প্রধানমন্ত্রী তথা লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উৎযাপনের অঙ্গ হিসেবে বুধবার সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত রাস্তারমাথা থেকে সিপাহীজলা পর্যন্ত সুদীর্ঘ “একতা পদযাত্রা” আয়োজন করা হয়।এই পদযাত্রা ভারতের অখন্ডতা ও একতার যাত্রা।

এই পদযাত্রাতে পা মেলান সিপাহীজলা জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মন্ত্রী কিশোর বর্মন,বিধায়ক সুশান্ত দেব, বিশ্বজিৎ কলই, তোফাজ্জল হোসেন, অন্তরা সরকার দেব সহ অসংখ্য মানুষ যারা ভারতের অখন্ডতা ও একতায় প্রতিজ্ঞাবদ্ধ। রাস্তার মাথা থেকে পদ যাত্রাটি সিপাহীজলা শেষ হওয়ার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হয়

You may also like

Leave a Comment