Home » Blog » দল ছাড়লেই সর্বনাশ! নুতুন রাজনৈতিক কৌশল

দল ছাড়লেই সর্বনাশ! নুতুন রাজনৈতিক কৌশল

by Planet Tripura
0 comments 11 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:
ত্রিপুরায় এখন বিজেপি নেতাদের মধ্যে শুরু হয়েছে এক ভয়ের প্রচার। দলের ভেতর থেকেই জানা যাচ্ছে, নেতারা কর্মীদের বোঝাচ্ছেন—“পার্টি বদল করলে আর বাড়িঘরে থাকা যাবে না।” অভিযোগ, এই বার্তাই এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। স্থানীয় নেতাদের বক্তব্য, নিজের অস্তিত্ব বাঁচাতে হলে যেকোনও মূল্যে বিজেপি সরকারকে টিকিয়ে রাখতে হবে।

রাজনৈতিক মহলের বিশ্লেষণ, সংগঠনের ভেতরে ক্রমশ বাড়ছে অসন্তোষ ও ক্ষোভ। তৃণমূল স্তরে ভাঙনের আশঙ্কা ঘিরেই নেতারা ভয় দেখিয়ে আনুগত্য ধরে রাখার চেষ্টা করছেন। এর ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

বিশেষ করে নবপ্রজন্মের অনেক যুবক, যাদের একসময় দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল, এখন বুঝতে পারছে—সেই পথে তারা শুধু বিপদেই পড়ছে। অনেকে দল ছাড়তে চাইলেও, বিজেপি নেতাদের “সরকার পরিবর্তন হলে আর থাকা যাবে না”—এই হুমকিতে তারা পিছিয়ে আসছে। অনেকে আবার ভয় ও অনিশ্চয়তার মধ্যে পড়ে সন্ত্রাসের পথেই হাঁটছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি এক ভয়ভিত্তিক রাজনীতি—যেখানে আনুগত্য টিকিয়ে রাখতে ভয়কেই হাতিয়ার করছে বিজেপি নেতৃত্ব।

You may also like

Leave a Comment