Home » Blog » ৬ নভেম্বর রাজ্যজুড়ে কংগ্রেসের সাত দফা গণ অবস্থান

৬ নভেম্বর রাজ্যজুড়ে কংগ্রেসের সাত দফা গণ অবস্থান

by Planet Tripura
0 comments 28 views

আগামী ৬ নভেম্বর সাত দফা দাবিতে রাজ্যজুড়ে গণ অবস্থান কর্মসূচি পালন করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন। মঙ্গলবার আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।

তিনি জানান, ৯টি সাংগঠনিক জেলায় ৪ ঘণ্টার গণ অবস্থান অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবা দল ও এনএসইউআই।

দাবিগুলির মধ্যে রয়েছে—
👉 সরকারি দপ্তরে শূন্যপদে নিয়োগ,
👉 নেশা ব্যবসা রোধ,
👉 মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ,
👉 আইনশৃঙ্খলার উন্নয়ন,
👉 সরকারি শিক্ষা বেসরকারিকরণ বন্ধ,
👉 ককবরক ভাষায় রোমান হরফ অনুমোদন,
👉 পরিবহন চালকদের হয়রানি বন্ধ।

নীলকমল সাহা অভিযোগ করেন, রাজ্যে নেশার কারবার, নারী নির্যাতন ও পুলিশের ব্যর্থতা বাড়ছে। তিনি বলেন, “বর্তমান সরকারের শেষের শুরু হয়ে গেছে।”

রাজধানী আগরতলায় গণ অবস্থান হবে রাধানগর বাসস্ট্যান্ডে। নেতারা জানান, সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment