Home » Blog » শিক্ষক সংকটে নাজেহাল পড়ুয়ারা, বদলির প্রতিবাদে পথ অবরোধ

শিক্ষক সংকটে নাজেহাল পড়ুয়ারা, বদলির প্রতিবাদে পথ অবরোধ

by Planet Tripura
0 comments 14 views

ত্রিপুরাজুড়ে দীর্ঘদিন ধরেই স্কুলগুলিতে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এরই মধ্যে আবার শিক্ষক বদলির ঘটনায় আরও বিপাকে পড়েছে পড়ুয়ারা। সোমবারের পর মঙ্গলবারও দেখা গেল শিক্ষক নিয়োগ ও বদলির প্রতিবাদে পথ অবরোধ।

ঘটনা সোনামুড়ার খেদাবাড়ি এলাকায়। স্থানীয় রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে মাত্র ছয়জন শিক্ষক-শিক্ষিকার উপর নির্ভর করছে শতাধিক ছাত্রছাত্রী। দুই মাস আগে একজন শিক্ষক বদলি হওয়ার পরও প্রতিশ্রুতি মতো নতুন শিক্ষক আসেননি। এরই মধ্যে ফের ইনচার্জ শিক্ষক বদলি হওয়ায় পরীক্ষার আগে বড়সড় সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা।

পড়ুয়ারা ক্ষুব্ধ হয়ে সোনামুড়া তকসলা পাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে খেদাবাড়ি এলাকা। অভিভাবক ও পড়ুয়াদের দাবি—অবিলম্বে শিক্ষক সংকট দূরীকরণের ব্যবস্থা করতে হবে। নাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

শিক্ষক স্বল্পতা দূরীকরণে রাজ্যের শিক্ষিত মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তর কী ব্যবস্থা নেয় এখন তাই দেখার।

You may also like

Leave a Comment