Home » Blog » বড় সাফল্য নেশা বিরোধী অভিযানে । বাগবাসা

বড় সাফল্য নেশা বিরোধী অভিযানে । বাগবাসা

by Planet Tripura
0 comments 9 views

নেশা কারবারের বিরুদ্ধে ফের বড় সাফল্য বাগবাসা থানার পুলিশের

নেশা কারবারের বিরুদ্ধে ফের এক বড় পদক্ষেপ গ্রহণ করল উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে নোয়াগাঁও এডিসি বেলজের অন্তর্গত বালিছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে বিশেষ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির মালিক ফাল্গুন রায় দেববর্মার বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। মোট ৫৬টি প্যাকেটে মজুত রাখা হয়েছিল প্রায় ৫৬ কেজি গাঁজা, যার কালোবাজারি মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা

এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক। অভিযানটি পরিচালিত হয় শনিবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে। অভিযানের পর গাঁজা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ফাল্গুন রায় দেববর্মা ও তাঁর স্ত্রী রত্ন দেববর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বর্তমানে দম্পতিকে বাগবাসা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, রবিবার তাঁদের আদালতে তোলা হবে।

এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, নেশাজাতীয় দ্রব্য পাচার রুখতে ত্রিপুরা পুলিশের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment