স্কুল থেকে ফেরার পথে বানরের আক্রমণ

by Planet Tripura
0 comments 16 views

বানরের আক্রমণে আহত বারো বছরের এক স্কুল পড়ুয়া ছাত্র । স্কুল থেকে বাড়িতে ফেরার পথে হঠাৎ বানর ঝাঁপিয়ে পড়ে স্কুল পড়ুয়া ছাত্রকে কামড় দিয়ে পায়ের মাংস তুলে নেয় এবং নখের আঁচড় বসিয়ে দেয় দুই পায়ে । আহত ছাত্রের নাম রাহুল দাস। বিলোনিয়া সাড়াসীমা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। কোনক্রমে বানরের হাত থেকে আহত ছাত্র রাহুল দাস নিজেকে রক্ষা করে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে বলার পর চিকিৎসার জন্য নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র। ঘটনা মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ বিলোনিয়া বিবেকানন্দ কলোনী এলাকায়। জানা যায়, জঙ্গল থেকে আসে নি এই বানর , এক বাড়িতে এই বানর পোষ মানিয়ে রেখে ছিল হটাৎ সেই বানর দাড়ির বাধাঁ থেকে ছুটে যায় এবং ছাত্রকে আক্রমণ করে। ঘটনায় ক্ষোভে ফুঁসছে বানরের আক্রমণে আহত রাহুলের পরিবার । বন্য প্রাণী সংরক্ষণ দপ্তরকে ঘুমে রেখে গত কয়েক মাস আগে বিবেকানন্দ কলোনীর বাসিন্দা বিমল নন্দী নাকি বানরটিকে জঙ্গল থেকে ধরে এনে নিজ বাড়িতে পালন করছে বলে রাহুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ। বন্যরা বনে সুন্দর এই প্রচলিত কথাকে বিকৃত করতে গিয়ে বিমল নন্দী বানর কে ধরে এনে নিজের বাড়িতে শোভা করতে গিয়ে, আক্রমনের শিকার হতে হলো ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ছাত্রকে। এলাকার জনগণের পক্ষ থেকে বানর টিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা বললেও কোন কর্নপাত করে নি। আহত রাহুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ এই বানর এই বাড়িতে থাকলে রাহুলের মতো অন্য মানুষের উপর আক্রমন করবে। বন দপ্তর সহ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেবানর টিকে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হোক। এই দিকে বানরের আক্রমনের ঘটনার বিষয়ে বিলোনিয়া থানাতে ব্যাবস্থা নেওয়ার আর্জি জানাবে আক্রান্ত রাহুলের পরিবারের পক্ষ থেকে।

You may also like

Leave a Comment