বিশালগড়ে আহত পুলিশ কনস্টেবল বাবা ও ছেলে!

by Planet Tripura
0 comments 14 views

যান দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল বাবা ও স্কুল ছাত্র ছেলে!

সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত অষ্টম শ্রেণি পড়ুয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সায়ন দেবনাথ বয়স ১৪ এবং তার পিতা রাজ্য পুলিশের কনস্টেবলে কর্মরত শ্যামল দেবনাথ। ঘটনা চড়িলাম গ্রামীণ ব্যাংকের সামনে ৮ নং জাতীয় সড়কে শনিবার।তাদের বাড়ি তক্সাপাড়া এলাকায়। পুলিশ কনস্টেবল শ্যামল দেবনাথ তার কর্মক্ষেত্রে বাইক দিয়ে যাওয়ার সময় তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে রওনা দেয়। হঠাৎ করে চড়িলাম গ্রামীণ ব্যাংকের সামনে এসে দুর্ঘটনার মধ্যে পড়ে।একটি ম্যাক্স গাড়ি হঠাৎ করে ব্রেক দেওয়ায় সেই গাড়ির পেছনে গিয়ে বাইকের সংঘর্ষের ফলে তার ছেলে সায়ন দেবনাথ মারাত্মক ভাবে আহত হয়। হাত পা কেটে যায় একটি পায়ে গুরুতর আঘাত লাগে। পুলিশ কনস্টেবল শ্যামল দেবনাথের হাত ও কেটে যায়। এলাকাবাসী দৌড়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং বিশালগড় দমকল বাহিনীকে খবর দিলে তারা ছুটে এসে তাদেরকে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে।

You may also like

Leave a Comment