Home » Blog » ইন্সপেক্টর পদে অফার বিলি করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

ইন্সপেক্টর পদে অফার বিলি করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

by Planet Tripura
0 comments 18 views

স্মল সেভিং গ্রুপ ইন্সুরেন্স এবং ইনস্টিটিউশনাল ফাইনান্স এর অধীন ইন্সপেক্টর পদে অফার বিলি করলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়  ডাইরেক্টরি অফ ইনস্টিটিউশনাল ফাইনান্সের আগরতলার গোর্খা বস্তিতে অবস্থিত প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে সাম্প্রতিক সময়ে ইন্সপেক্টর পদ সহ বিশেষ কিছু কিছু আধিকারিক স্থরে যারা নির্বাচিত হয়েছেন তাদের হাতে অফার তুলে দেওয়া হয়েছে।এই অনুষ্ঠানে নিজের আলোচনা করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রথমেই নবনিযুক্ত আধিকারিকদের প্রতি শুভেচ্ছা জানান। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন তাদের এই অন্তর্ভুক্তি আগামী দিনে প্রশাসনিক কাজে গতি প্রদান করবে। পাশাপাশি মন্ত্রী নবনিযুক্ত সকলের প্রতি অনুরোধ করেন নিজ নিজ ক্ষেত্রে যাতে করে সবাই সচেতনতা বজায় রাখেন, মন্ত্রী বলেন নিজের চাকরিতে নেমে উন্নতি করার প্রয়াস সকলের থাকবে, এই প্রয়াসের পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে এর কাজগুলো সঠিক সময়ে উপযুক্ত পদ্ধতি অনুসারে করলে আগামী দিনে সরকার সাধারণ মানুষের জন্য অনেক কিছু করতে পারবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। এছাড়াও মন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে সময়ের প্রয়োজন অনুযায়ী দপ্তর গুলোর মধ্যে কর্মী নিয়োগের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জারি রয়েছে।

You may also like

Leave a Comment