Home » Blog » বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ ও মিছিল

বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ ও মিছিল

by Planet Tripura
0 comments 16 views

বিশ্রামগঞ্জ পোস্ট অফিসের সামনে কংগ্রেসের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল, মোতায়েন সিআরপিএফ

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-কে ব্যবহার করে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছেন ‌তারই প্রতিবাদে দেশব্যাপী সোচ্চার হয়েছেন কংগ্রেস দল।তার অঙ্গ হিসাবে বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জ পোস্ট অফিসের সামনে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি শুরু হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, চড়িলাম ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট তারা মিয়া, এবং বলিষ্ঠ কংগ্রেস নেতা তথা আইনজীবী কেশরাম দেববর্মা সহ আরো অনেকেই। এদিনে বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি বলছেন কংগ্রেস দলকে স্তব্ধ করে রাখতে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন রকম মিথ্যা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারতবর্ষে কংগ্রেস দলের যে অবদান রয়েছে সে অবদানকে ভুলিয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি। এদিনের এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি দুপর ১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে

You may also like

Leave a Comment