দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ আক্রমণে একই পরিবারের মহিলা সহ ছয় জন আহত! পুলিশের ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে!!জানা গেছে পূর্ব আগরতলা থানার অন্তর্গত আড়ালিয়া মুসলিম পাড়া এলাকায় বিবাহিত মহিলা পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহজনকভাবে শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ একই পাড়ার ছয়টি বাড়িতে প্রবেশ করে নিখোঁজ হয়ে যাওয়া মহিলার স্বামী খোকন মিয়ার নেতৃত্বে বেশ কিছু ভাড়াটিয়া দুষ্কৃতিকারীদের নিয়ে ভাঙচুর লুটপাট সহ মহিলা সহ ৬ জনকে মারধর করে আহত করে। পরে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানায়। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। তবে এতক্ষণে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে এলাকাবাসীদের সহযোগিতায় আহতদের জিবি হাসপাতালে পাঠানো হয়। জিবি হাসপাতালে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও নজরুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। রাতেই ঘটনার মূল মাস্টারমাইন্ড খোকনমিয়া সহ একাধিক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। মামলা করার পর রবিবার বিকেল হয়ে গেলেও পূর্ব আগরতলা থানার পুলিশ কাউকেই গ্রেপ্তার করার দুঃসাহস দেখায়নি। রবিবার বিকেলে আহত নজরুল মিয়ার স্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন এত বড় একটি ঘটনা ঘটার পর পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের কোন নিরাপত্তা দিচ্ছেনা এমনকি দুষ্কৃতিকারীদেরকেও গ্রেফতার করছে না। তাদের অভিযোগ দুষ্কৃতিকারীরা তাদের বাড়িঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে পারে সেই আতঙ্কে রয়েছে তারা। তাদের দাবি পুলিশ প্রশাসন যেন তাদের নিরাপত্তা নিশ্চিতসহ দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।
More Popular from Planet Tripura
গণমাধ্যম জনগণের শক্তি
- Advertisement -



বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিবৃতি, কী বলছে ইসলামাবাদ?
হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। সেদেশের সংখ্যালঘুদের উপর হামলার…
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিবৃতি, কী বলছে ইসলামাবাদ?
হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। সেদেশের সংখ্যালঘুদের উপর হামলার…
‘ঋতুস্রাবের তৃতীয় দিন নামতে হওয়ায় ক্লান্ত লাগছিল’, চতুর্থ হয়ে বললেন চানু
টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)। তাঁকে ঘিরে আশার পারদ চড়তে শুরু করে দিয়েছিল।…
নীরজ সোনা জিতলেই ভক্তদের জন্য বিরাট পুরস্কার, সোশাল মিডিয়ায় ঘোষণা পন্থের
গত অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবারও ‘সোনার ছেলে’কে নিয়ে আশাবাদী গোটা দেশ। ভিনেশ…