Home » Blog » বিলোনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছে না আর্থিক অনুদান

বিলোনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছে না আর্থিক অনুদান

by Planet Tripura
0 comments 17 views

বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত, মহকুমা শাসকের দ্বারস্থ এলাকাবাসীসহ ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরা।

পাচ্ছে না সরকারি সাহায্য বিলোনিয়া মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা । যারা তেমন ক্ষতিগ্রস্ত না তাদের একাউন্টে ঢুকে যাচ্ছে সরকারি আর্থিক সহায়তা। অন্যদিকে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যারা বাড়িঘর হারিয়েছেন তারা বঞ্চিত।এই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে গ্রাম পঞ্চায়েত বাসীদের মধ্যে । এরমধ্যে বেশি ক্ষোভ দেখা দেয় বিলোনিয়া মহকুমার ভারত চন্দ্র নগর ব্লকের সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েতে। এই ক্ষোভ এর কথা জানতে পারে ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস । এরপর ভারত চন্দননগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের নেতৃত্বে সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও দক্ষিণ জেলা পরিষদের সদস্য সাক্ষাৎ করেন বিলোনিয়া অতিরিক্ত মহকুমা শাসকের সাথে । সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত মহকুমা শাসক আশীষ বিশ্বাসের সাথে সাক্ষাৎ করেন । এদিন ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ প্রতিনিধি দলটি সরকারি সাহায্যের বিভিন্ন বিষয় নিয়ে তথা প্রকৃত ক্ষতিগ্রস্তরা কেন বঞ্চিত এই নিয়ে আলাপ আলোচনা করেন । পাশাপাশি ক্ষতিগ্রস্তরা যাতে সরকারি সাহায্য থেকে বঞ্চিত না হয় আবেদন জানান । অতিরিক্ত মহকুমা শাসকও এই বিষয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন । যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারি সাহায্য পায়নি , তাদেরকে লিখিত আবেদন করার করার জন্য বলেন । এই দিকে সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সরকারি সাহায্য পায়নি তারাও মহাকুমা শাসক কার্যালয়ের সামনে এসে ক্ষোভে ফেটে পরে। তাদের দাবি তাদের যেন অতিসত্বর সরকারি সাহায্য ব্যবস্থা করার জন্য মহকুমা প্রশাসন যেন পদক্ষেপ গ্রহণ করে । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বীকার করেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা ঠিকই সরকারি সাহায্য এখনো পাননি, বিষয়টি তিনিও মহাকুমা শাসকে জানান এবং তহশীলে গিয়ে খোঁজখবর নেবেন বলে জানান।

You may also like

Leave a Comment