Home » Blog » রক্তদান শিবিরের আয়োজন বাধারঘাট বিধানসভায়

রক্তদান শিবিরের আয়োজন বাধারঘাট বিধানসভায়

by Planet Tripura
0 comments 12 views
Planettripura

৪৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।। উপস্থিত ছিলেন ১৪ নং বাধারঘাট বিধানসভার বিধায়িকা মিনারানী সরকার, পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সহ অন্যান্যরা। এক বিশেষ সামাজিক কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে আগরতলা পৌর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সারা জাগিয়ে এক রক্তদান শিবির আয়োজন করা হয়।সারা জাগানো এই রক্তদান শিবির কে সাফল্যমন্ডিত করার জন্য সকাল থেকেই বিভিন্ন স্তরের কর্মকর্তা থেকে শুরু করে উৎসাহীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।এ রক্তদান শিবিরে উপস্থিত থেকে বিধায়ক দীপক মজুমদার, মিনা রানী সরকার প্রমুখরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এই প্রকারের আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক বলে অভিমত প্রকাশ করেন। বিধায়িকা মিনা রানী সরকার থেকে শুরু করে বিধায়ক দীপক মজুমদার প্রায় সবাই একই সুরে একইভাবে রক্তদানের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে যেভাবে গোটা দেশ জুড়ে রক্তদানসহ বিভিন্ন প্রকারের সামাজিক কর্মসূচি প্রতিপালন করা হচ্ছে সেই বিষয় নিয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। ৪৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই রক্তদান শিবিরে উৎসাহী রক্ত দাতাদের ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়।

You may also like

Leave a Comment