Home » Blog » ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলবে বিলোনিয়া হৈচৈ একাদশ বনাম এপার বাংলা ওপার বাংলা। Oriental Club Belonia Football Tournament

ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলবে বিলোনিয়া হৈচৈ একাদশ বনাম এপার বাংলা ওপার বাংলা। Oriental Club Belonia Football Tournament

by Planet Tripura
0 comments 13 views
Oriental Club Belonia Football Tournament

Oriental Club Belonia Football Tournament

গুড়ি গুড়ি বৃষ্টি,টান টান উত্তেজনা পূর্ন ম্যাচ । মাঠও খেলার পক্ষে অনুকূল ছিল না। লড়াই যে করতে হবে।দুই দলের মধ্যে লড়াইটা ছিল অপ্রতিদ্বন্দ্বী। কে গোলবারে বল ঢুকাতে পারবে। উভয় দলের ফুটবল খেলোয়াড়দের মধ্যে ছিল সেই একই লক্ষ্য । খেলোয়াড়দের পায়ে পায়ে বল, থ্রু থেকে শুরু করে বল পাস দেওয়ার দক্ষতা যেন দেখার মতো উভয় দলের খেলোয়ারদের। অবশেষে ২-০ গোলে জয় হাসিল করে নিল বিলোনিয়া এক নং টিলা হৈচৈ একাদশ। শনিবার বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট অংশগ্রহণ করেন জিরতলী বনাম বিলোনিয়া এক নং টিলা হৈচৈ। খেলার প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় হৈচৈ এর পক্ষ হয়ে গোল করে নাংবা। জিরতলির খেলোয়াররাও অনেক বার গোল দেওয়ার সুযোগ পেলেও আর পারেনি হৈচৈ এর অপ্রতিরোধ্য লড়াইয়ের মুখে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের গোলবারের দিকে বল গড়াতে থাকলেও ৪৫ মিনিটের মাথায় হৈচৈ এর পক্ষ হয়ে পারভেজ আরেকটি গোল করে ২/০ গোলে এগিয়ে যায় হৈচৈ। বিলোনিয়া ১ নং টিলা হৈচৈ একাদশ মোট দুটি গোল করে ফাইনালের খেতা বর্জন করেন । আগামীকাল রবিবার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওরিয়েন্টাল প্রাইজবানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা পাবেন নগদ ৮০ হাজার টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি রানার্সরা পাবেন নগদ ৫০ হাজার টাকা ও ট্রফি, এছাড়াও থাকছে বিভিন্ন পুরস্কার । ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিলোনিয়ার দুটি শক্তিশালী দল বিলোনিয়া এক নং টিলা হৈচৈ একাদশ বনাম এপার বাংলা ওপার বাংলা। খেলায় থাকছে দেশ-বিদেশের এবং বহিঃ রাজ্যের নামিদামি খেলোয়াড়রা। আজকের খেলা শেষে ওরিয়েন্টাল ক্লাব ফুটবল টুর্নামেন্ট কমিটির কনভেনার নেপাল চন্দ্র সেন আগামীকালকের জমজমাট ফাইনাল খেলায় সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করার পাশাপাশি আগামীকাল দুপুর ২ টায় খেলা অনুরাগী রাজ্যবাসী ভালো একটি খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির জয়েন কনভেনার সুমন নাগ ক্লাব সভাপতি শ্রীবাস সেন।

You may also like

Leave a Comment