Home » Blog » মেলাঘর পৌরসভায় কাজের নিরাপত্তার জন্য লেবার ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন

মেলাঘর পৌরসভায় কাজের নিরাপত্তার জন্য লেবার ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন

by Planet Tripura
0 comments 10 views

মেলাঘর পৌরসভার বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজে নিযুক্ত কর্মিরা তাদের কাজের নিরাপত্তার জন্য লেবার ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন প্রদান করেন। ঘটনার বিবরনে জানা যায় মেলাঘর পৌরসভার চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায়ের উদ্যোগে মেলাঘর এর বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজটি খুয়াই এর কোন এক বেসরকারি সংস্থার হাতে বরাৎ দিয়ে দেওয়া হয়। উক্ত সীদ্বান্তের প্রতিবাদ জানিয়ে ইউনিয়নের পক্ষ থেকে কয়েকবার ডেপুটি সি ই ও কে লিখিতভাবে বেসরকারিকরনের বিরুদ্ধে আবেদন জানানো হলেও পৌর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বেসরকারিকরনের পথেই হাটবে পৌরসভা। তাই কাজ হারানোর ভয় নিয়ে মেলাঘর লেবার ইন্সপেক্টর এর কাছে ডেপুটেশন দিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের আর্জি জানান।

You may also like

Leave a Comment