Home » Blog » আজ থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

আজ থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

by Planet Tripura
0 comments 13 views

আজ থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গন চৌধুরী।পর্ষদ সভাপতি জানান দুই হাজার ছাব্বিশ সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এই পরীক্ষার জন্য সেন্টার রয়েছে ৬২ টি এবং ভেনু রয়েছে 99 টি। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৫০২ জন। ১২৩৫৭ জন ছেলে এবং ১৪১৪৫ জন মেয়ে রয়েছে। তিনি আরো জানান উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 85 জন। এবার পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে একটু বেশি। পর্ষদ সভাপতি জানান সারা রাজ্যে নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হচ্ছে। তিনি শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের তাদের ছাত্র-ছাত্রীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

You may also like

Leave a Comment