Home » Blog » মুহুরী নদীর চরে বালির নিচে মিলল নিখোঁজ ব্যক্তির দেহ

মুহুরী নদীর চরে বালির নিচে মিলল নিখোঁজ ব্যক্তির দেহ

by Planet Tripura
0 comments 0 views

মুহুরী নদীর চরের বালির নিচে থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। বৃহস্পতিবার আনুমানিক ২ ঘটিকায় বিলোনিয়া থানাথেকে শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিকের নিকট খবরআসে মুহুরী নদীর চরে বালির নিচে এক ব্যক্তির দেহের কিছু অংশ দেখতে পায় স্থানীয় লোকজনেরা। এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান বাইখোড়া থানার ওসি, বিলোনিয়া থানার ওসি ও শান্তির বাজার মহকুমার পুলিশআধিকারিক বাপ্পি দের্বমা। উনারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফরেন্সিক টিম ও ডগস্কোয়ার্ডকে সঙ্গে নিয়ে বালির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে। জানাযায় উদ্ধার করা মৃতব্যক্তি গত ১৬ ই নভেম্বর বাড়ী থেকে নিখোঁজ হয়ে পরে। মৃতব্যক্তির নাম জৈন চন্দ্র উচাই ( ৬৫ )। তিনি রতনপুর এডিসি ভিলেজের শরৎ চন্দ্র উচাই পাড়ার বাসিন্দা। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য উঠে আসবে।

You may also like

Leave a Comment