কৈলাসহরে বন্দুকসহ ৪ যুবক আটক, গণধোলাই – তদন্তে পুলিশ।
প্রতিনিধি কৈলাসহর :-
কৈলাসহরের তিলকপুর এলাকায় রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায় যখন স্থানীয়রা চার যুবকের হাতে বন্দুক দেখতে পেয়ে তাদের আটক করে গণধোলাই দেন। আটক যুবকরা হলেন—দিলওয়ার হোসেন, আরসাদ আলী, সুহেল মিয়া ও আসরাফ আলি। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তর ও পরে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করে।
কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, আটক চারজনের কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ নজরদারি বাড়িয়েছে।
