Home » Blog » বাইজালবাড়িতে গাঁজা অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ

বাইজালবাড়িতে গাঁজা অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ

by Planet Tripura
0 comments 17 views

বাইজালবাড়ি থানা এলাকার মেলকাবাড়িতে গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে বড়সড় উত্তেজনা। বনদপ্তর, পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে সরকারি জমি থেকে প্রায় ৪ হাজার মেয়াদপ্রাপ্ত গাঁজা গাছ ধ্বংস করা হয়, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা।

অভিযানের পর উত্তেজিত হয়ে গ্রামাঞ্চলের একদল মহিলা লাঠিশোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পুলিশও ব্যবস্থা নেয়। এতে ভাঙচুর হয় পুলিশের দুইটি গাড়ি ও আহত হন বনদপ্তরের এক কর্মী এবং এক বিএসএফ জওয়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় কাদানো গ্যাস।

পরে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে একটি ক্ষতিগ্রস্ত গাড়ি উদ্ধার করেন। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

You may also like

Leave a Comment