Home » Blog » বিশ্ব ডায়াবেটিস ডে উৎযাপনে আগরতলায় সচেতনতা কর্মসূচি

বিশ্ব ডায়াবেটিস ডে উৎযাপনে আগরতলায় সচেতনতা কর্মসূচি

by Planet Tripura
0 comments 1 views

বিশ্ব ডায়াবেটিস ডে উপলক্ষে আগরতলার ভারতরত্ন সংঘ ক্লাবে হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা এবং সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডা. প্রদীপ ভৌমিক জানান, ডায়াবেটিস মানেই মৃত্যু নয়, তবে নিয়ন্ত্রণে না থাকলে কিডনি সমস্যা সহ বহু জটিল শারীরিক সমস্যা তৈরি হতে পারে। জীবনযাত্রায় পরিবর্তন, খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ ও নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা বজায় রাখলে ডায়াবেটিসসহ জটিল রোগ থেকে দূরে থাকা সম্ভব। তিনি আরও জানান, ত্রিপুরায় সরকারের প্রচেষ্টায় কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থাও চালু হয়েছে, যা বড় অগ্রগতি। ডায়াবেটিস ও কিডনি জটিলতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন। অনুষ্ঠানে মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ দাসসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment