আগরতলা বইমেলা প্রস্তুতি বৈঠক ঘিরে তীব্র বিতর্ক!

1 Min Read

 

আসন্ন আগরতলা বইমেলা নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠক ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও উত্তেজনা! অভিযোগ উঠেছে, তথ্য দপ্তরের সচিব পি. কে. চক্রবর্তী বৈঠকে উপস্থিত মিডিয়া এডভাইজারি কমিটির সদস্যদের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন। সাংবাদিকদের বক্তব্য রাখার সুযোগ না দিয়ে তাঁদের ধমক দিয়ে ‘বসে যেতে’ বলেন সচিব। এতে ক্ষোভে সভা থেকে ওয়াকআউট করেন কয়েকজন সদস্য। সাংবাদিক মহলের অভিযোগ—এভাবে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। সচিবের ‘একনায়কতান্ত্রিক মনোভাব’-এর বিরুদ্ধে সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অন্যদিকে প্রশাসনিক অন্দরে শুরু হয়েছে জল্পনা—এই ঘটনার পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে? উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তিনি আগরতলাতেই বইমেলা আয়োজন করতে চান, তবে অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের মত ভিন্ন—তিনি হাঁপানিয়া মেলাপ্রাঙ্গণেই চান মেলা হোক। দুই মন্ত্রীর ভিন্ন অবস্থান ঘিরে এখন বইমেলাকে কেন্দ্র করে রাজ্যে বইছে রাজনৈতিক তরঙ্গ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version