Home » Blog » বিশালগড়ের অসামাজিক কার্যকলাপের নেপথ্যে রাহুল দাস!

বিশালগড়ের অসামাজিক কার্যকলাপের নেপথ্যে রাহুল দাস!

by Planet Tripura
0 comments 7 views

বিশালগড় শিক্ষক রাজেশ সুর চৌধুরী উপর আক্রমণের ঘটনায় রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বণিকের চাপে পড়ে অবশেষে কয়েক ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো বিশালগড় থানার পুলিশ। গ্রেফতার অভিযুক্তের নাম রাহুল দাস, বাড়ি গৌতমনগর এলাকায়। বিগত কয়েক মাস পূর্বে কড়ুইমুড়া এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাঙচুর লুটপাটের ঘটনায় গ্রেফতার এই অভিযুক্ত রাহুল দাস জড়িত রয়েছে বলেও জানা যায়। বিশালগড় বাইপাস সহ গোটা বিশালগড় মহকুমা জোড়ে সমস্ত অসামাজিক কার্যকলাপে এই অভিযুক্ত জড়িত রয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে বিশালগড় আদালতে সোপর্দ করবে পুলিশ।

You may also like

Leave a Comment