Home » Blog » সাব্রুমে পুলিশের অভিযানে আটক ৬ জুয়াড়ি

সাব্রুমে পুলিশের অভিযানে আটক ৬ জুয়াড়ি

by Planet Tripura
0 comments 0 views

সাব্রুমে পুলিশের অভিযানে আটক ৬ জুয়াড়ি, উদ্ধার নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী

সাব্রুম, ৬ এপ্রিল:
গতকাল রবিবার সাব্রুম থানার পক্ষ থেকে এক বিশেষ অভিযানের মাধ্যমে কল্যাণ নগর এলাকায় পরিচালিত হয় জুয়া বিরোধী অভিযান। সবং থানার ওসি অপু দাসের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২,৪৮০ টাকা নগদ অর্থ এবং ঝান্ডি মুন্ডার বোর্ড সহ একাধিক জুয়া খেলার সামগ্রী।

সাব্রুম থানার ওসি অপু দাস জানান, সম্প্রতি সাব্রুম এলাকায় জুয়া ও নেশা সংক্রান্ত অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। পুলিশের পক্ষ থেকে এমন কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

আজ সোমবার আটককৃত ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি অপু দাস সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, “জুয়া ও নেশা সংক্রান্ত কোনো কার্যকলাপ যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে তা অবিলম্বে পুলিশের গোচরে আনুন। পুলিশ সবসময় জনগণের সহযোগিতায় অপরাধ রোধে সচেষ্ট।”

এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং অনেকেই পুলিশের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে

You may also like

Leave a Comment