Home » Blog » সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচি আগরতলা মঠ চৌমুনীতে।

সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচি আগরতলা মঠ চৌমুনীতে।

by Planet Tripura
0 comments 6 views

আজ সকাল বেলা মঠ চৌমুনী এলাকায় রাজ্য সিপিআইএম দলের পক্ষে থেকে ৪ দফা দাবির ভিত্তিতে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। এই বিক্ষোভ প্রদর্শনের কারণ ছিল আগামীতে এক দেশ, এক নির্বাচন এর প্রস্তাব বাতিল করা। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব রুখতে, কি পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার এই বিষয়েও প্রশ্ন তুলেন রাজ্যের সিপিআইএম দলের পক্ষে থেকে অমল চক্রবর্তী মহাশয় , তিনি আরো জানান রাজ্যে প্রতিনিয়ত নারী-শিশু নির্যাতন এর ঘটনা গুলো বেড়ে চলছে পাশাপাশি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা যেন আগামীতে রাজ্যের জনগণ ভয়ভীতি ছাড়া চলাফেরা করতে পারে এছাড়াও বিগত কয়েকদিনে যেভাবে মানবাধিকার লংঘিত হয়েছে তার বেপারেও প্রশ্ন তুলা হয় , রাজ্যের সুশাসনের আমলে এই ধরনের ঘটনা সত্যি লজ্জাজনক । রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার আমলে এই ধরনের ঘটনা সত্যি বিজেপি সরকারের মুখ কালিমালিপ্ত করছে। বলে জানান রাজ্য সিপিআইএম দলের সম্পাদক আমল চক্রবতী মহাশয়

You may also like

Leave a Comment