নেশা বিরোধী অভিযানে শান্তির বাজার থানার পুলিশ: কি ঘটছে?

1 Min Read

santir bazar illegal wine shop

শান্তির বাজার : ০৯.১০.২০২৪ ইং – বাঙালির সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন হলো শারদীয় দূর্গা পূজার এই কয়েকটা দিন। পূজার এই দিনগুলো যাতে কোন ধরণের বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জন্য রাজ্যের মাননীয় মুখমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রশাসন দপ্তর কাজ করে চলছে। রাজ্য পুলিশের নেতৃত্বে রাজ্য ব্যাপী চলছে নেশা বিরোধী অভিযান। এরই অঙ্গ হিসাবে মেলাঘর ও তেলিয়ামুড়া থানার পুলিশ স্থানীয় বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে বিলাতি মদ উদ্ধার করে। অন্য্ দিকে ব্যাতিক্রম শান্তির বাজার থানার পুলিশ। জানা যায় শান্তির বাজার মহকুমার বিভিন্ন এলাকায় রমরমা নেশার অবৈধ বাণিজ্য চললেও প্রশাসনিক আধিকারিকদের কোন হল দোল নেই এই বিষয়ে। অভিযোগ শান্তির বাজার দেশ বন্ধু ক্লাব সংলগ্ন মার্কেটে জগদীশ দেবনাথ নামে এক যুবক শান্তির বাজার থানার আধিকারিকদের ম্যানেজ করে রমরমা চালিয়ে যাচ্ছে নেশার বাণিজ্য। সরকারি নির্দেশ মুলে শান্তির বাজার বিলেতি মদের কাউন্টার দূর্গা পূজার তিনদিন বন্ধ থাকলেও মদের কোন প্রকার ঘাটতি নেই শান্তির বাজার, বাজার এলাকায়। অবৈধ ভাবে মদ বিক্রি করে চলছে এই জগদীশ দেবনাথ সহ আরো অনেকে । এখন দেখার বিষয় এই সংবাদ প্রকাশিত হওয়ার পর শান্তির বাজার প্রশাসনিক দপ্তর কি ভূমিকা পালন করে এই বিষয়ে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version