Home » Blog » মুঙ্গিয়াকামী পাথর বোঝাই লরি থেকে ৫০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার

মুঙ্গিয়াকামী পাথর বোঝাই লরি থেকে ৫০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার

by Planet Tripura
0 comments 12 views

মুঙ্গিয়াকামী পাথর বোঝাই গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করার পথে মুঙ্গিয়াকামী থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এসকফ সিরাপ!

জানা যায় , খোয়াই মহকুমার মুঙ্গিয়াকামী থানার পুলিশের কাছে গোপন খবর আসে বহিঃরাজ্য থেকে একটি পাথর বোঝাই লড়ি বিপুল পরিমাণে নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে, এবং গাড়িটির গন্তব্য স্থান হলো আগরতলা। যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামী থানার ওসি শ্রী গৌতম দেববর্মা মহকুমা পুলিশ আধিকারিক শ্রী পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং ডি.সি.এম শ্রী বিশ্বজিৎ মজুমদার মুঙ্গিয়াকামী ৪১ মাইল নাকা এলাকায় উৎ পেতে বসে থাকে । NL01AF6187 নম্বরের গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর আনলোড করে এবং দেখতে পায় ৫৪ টি গোলাপি রঙ্গের বাক্স এবং ১৮ টি নীল বাক্স। যথারীতি এগুলি তল্লাশি করে দেখতে পায় বাক্স গুলির মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং এসকফ সিরাপ রয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বাজেয়াপ্ত করা নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হতে পারে । তাছাড়া তিনি আরো জানিয়েছেন, গাড়িতে থাকা গাড়ি চালক এবং সহচালক’কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। যদিও তদন্তের স্বার্থে এই নেশা সামগ্রী গুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টিকরণ দেয় নি পুলিশ।

You may also like

Leave a Comment