অজ্ঞাত কারণে এক যুবকের দায়ের আঘাতে দুই যুবক মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত হয়ে বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে আঘাত করেছে বা যারা আহত এবং রক্তাক্ত হয়েছে তারা বন্ধু। কি কারনে এই বন্ধুদের মধ্যে এই প্রকারের ঘটনা সংঘটিত হলো তাই এখন লাখ টাকার প্রশ্ন।ঘটনার বিবরণে জানা গেছে মজলিশপুর দাসপাড়া এলাকার প্রসূন দাস এবং রাকেশ দাস নামের 2 যুবক অনুরাগ পাল নামে অপর এক যুবকের দায়ের আঘাতে রক্তাক্ত এবং আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।শেষ সংবাদ পর্যন্ত উভয়েরই অবস্থা অনেকটা স্থিতিশীল। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে এর পেছনে কি রহস্য রয়েছে তা কিন্তু এখন, গোটা এলাকা জুড়ে গভীর চাঞ্চল্য তৈরি করেছে।
