Home » Blog » সাব্রুম কলাছড়া মোবাইল দোকানে লক্ষাধিক টাকার মোবাইল চুরি ।

সাব্রুম কলাছড়া মোবাইল দোকানে লক্ষাধিক টাকার মোবাইল চুরি ।

by Planet Tripura
0 comments 11 views
Mobile Chor

গভীর রাতে কলাছড়া বাজারে একটি মোবাইল দোকানে চুরি হয়। এই বিষয়ে দোকানের মালিকের পক্ষ থেকে মনু বাজার থানায় একটি মামলা করার পর বিশেষ সূত্র মারফত খবরের ভিত্তিতে মনু বাজার থানার SI মহিম দের্বরমা সমেত পুলিশ ,TSR মিলে সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত কালীর বাজার তাইমং পাড়া এলাকার আকাশ ত্রিপুরার বাড়ি থেকে চুরি হওয়া সমস্ত মোবাইল উদ্ধার করেন এবং আকাশ ত্রিপুরা (24)এবং চেন্টু ত্রিপুরা(19) নামে দুই যুবককে আটক করা হয়। উক্ত দুই যুবককে মনু বাজার থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর চুরির বিষয়ে সমস্ত ঘটনার সত্যতা পায় পুলিশ। এ বিষয়ে পুলিশ একটি মামলা গ্রহণ করেন এবং আসামীদের কে আগামীকাল আদালতে পেরণ করা হবে বলে জানা যায়।

You may also like

Leave a Comment