Home » Blog » অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। আহত ২, ঘটনা ডুকলি ঋষি পাড়া এলাকায়।

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। আহত ২, ঘটনা ডুকলি ঋষি পাড়া এলাকায়।

by Planet Tripura
0 comments 0 views
Planet Tripura

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। আহত ২, ঘটনা দুপুর ১ ৩০ নাগাদ ডুকলি ঋষি পাড়া এলাকায়। জানা যায় এলাকার জিতেন্দ্র চক্রবর্তী নামের জনৈক ব্যাক্তির বাড়িতে একটি অনুষ্ঠানের অর্ডারের রান্নাবান্না চলছিল, হটাৎ এল পি জি গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় উনার বসত ঘরে, সেই আগুন ধিরে ধিরে ভয়াবহ রুপ নেয়। ছড়িয়ে পড়ে গোটা ঘরে।। ঘর থেকে কোন রকম প্রান নিয়ে জিতেন্দ্র বাবু ও উনার স্ত্রী বেরিয়ে আসে চিৎকার চেচামেচি করলে এলাকাবাসি ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা করে। খবর পেয়ে তরিগরি ছুটে আসে ফায়ার ব্রিগেড এর 4টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রনে আনলেও রক্ষা করা যায় নি ঘরে থাকা কোন আসবা পত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানান অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিক নারায়ণ চন্দ্র দাস। তিনি জানান আগুনের সুত্রপাত গ্যাস সিলিন্ডার থেকেই।।।।। বাইট।।এই দিকে বাড়ির মালিক জিতেন্দ্র বাবুর স্ত্রীর হাতেও শরিরের বেশ কিছু জায়গা আগুনে পুড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষেরা। তাছাড়াও এলাকার দু এক জন যুবক আগুন নেভাতে গিয়ে অল্প বিস্তর আহত হন গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।।।

You may also like

Leave a Comment