Home » Blog » জন্ম দায়িনী মাকে পেটালো ছেলে। গ্রেপ্তার করা হলো না ছেলেকে ঘটনা আড়ালিয়া | Planet Tripura News

জন্ম দায়িনী মাকে পেটালো ছেলে। গ্রেপ্তার করা হলো না ছেলেকে ঘটনা আড়ালিয়া | Planet Tripura News

by Planet Tripura
0 comments 1 views

কথায় কথায় আমরা নিজেদের অত্যন্ত সভ্য এবং শিক্ষিত বলে দাবি করি, কিন্তু প্রকারান্তরে আমাদের বর্তমান সমাজে এমন বেশ কিছু ঘটনা ঘটে থাকে যেই ঘটনাগুলো আমাদের গোটা সভ্যতাকেই কলঙ্কিত করে চলেছে। এরকমই এক ঘটনায় এবার ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে শহর আগরতলার আড়ালিয়া এলাকাতে। জানা গেছে সংশ্লিষ্ট এলাকার জনৈকা বৃদ্ধা মহিলা সন্ধ্যা রানী দাস কে মারাত্মকভাবে মারধর করে আহত এবং রক্তাক্ত করেছেন তারই বড় ছেলে। হাসপাতালের বেডে চিকিৎসাধীন সন্ধ্যা রানী দাস সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দাবি করেছেন উনার বড় ছেলে নেশাগ্রস্ত থাকেন এবং এই নেশার টাকার জন্যই প্রতিনিয়ত উনার উপর অকথ্য নির্যাতন করেন। সর্বশেষ বেশ কিছু টাকা দাবি করেছিল এবং সেই টাকা না দেওয়ার ফল প্রস্তুতিতেই এই ঘটনা বলে দাবি সন্ধ্যা দেবীর। এই ঘটনা প্রকাশিত হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এভাবে সভ্য সমাজে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটে চলেছে তার বিরুদ্ধে শুভ চিন্তক মহল প্রচন্ডভাবে চিন্তা প্রকাশ করছে।।

You may also like

Leave a Comment