Home » Blog » আকস্মিক বজ্রপাতের কারণে ঘটনাস্থলে মৃত্যু এক উপজাতি মহিলার

আকস্মিক বজ্রপাতের কারণে ঘটনাস্থলে মৃত্যু এক উপজাতি মহিলার

by Planet Tripura
0 comments 10 views

শুক্রবার রাত দশটা নাগাদ আকস্মিক বজ্রপাতের কারণে জীবনের যবনিকা পতন এক ভূমি কন্যার। ঘটনা সাব্রুমের চালিতা বন্কুল স্হিত প্রসন্ন চৌধুরীপাড়ায়। ঘটনার বিবরণে জানা যায় অত্র এলাকার ভূমি কন্যা ৩০ বর্ষীয় জিনিতা ত্রিপুরা স্বামী বিধো মোহন ত্রিপুরা শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ আচমকা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তাদের গৃহপালিত গরু ঘরে নিয়ে আসার জন্য ঘর থেকে বেরোয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ঘরে ফেরা আর হয়নি। আচমকা বজ্রঘাতে যবনিকা পতন ঘটে ওই জিনিতা ত্রিপুরাসহ তার দুইটি গরুর। ঘটনা এলাকাবাসীদের মধ্যে চাউর হতেই গোটা এলাকার লোকজন ছুটে আসে জিনিতার বাড়িতে। কান্নায় ভেসে যায় এলাকার আকাশ। আকস্মিক এই ঘটনার কারণে মধ্য বয়সী মহিলার যবনিকা পতনে শোকার্ত এলাকাবাসী।ঘটনার খবর পেয়ে বর্তমানে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় মানবাজার থানার পুলিশ দেহ নিয়ে আসা হবে মনুবাজার গ্রামীণ হাসপাতালে এবং ময়নাতদন্তের পথ দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

You may also like

Leave a Comment