Home » Blog » কোন্নগরে বুলডোজার অভিযান, ভাঙা হল টোল অফিস

কোন্নগরে বুলডোজার অভিযান, ভাঙা হল টোল অফিস

টোল আদায়ের অভিযোগে বুলডোজার চালিয়ে অফিস ভাঙা হল।

by Planet Tripura
0 comments 4 views

কোন্নগরে বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হল টোল আদায়ের অফিস

হুগলির কোন্নগরে বেআইনি টোল আদায়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। কোন্নগর রেল স্টেশনের আন্ডারপাস এলাকায় দীর্ঘদিন ধরে চলা টোল আদায়ের অফিসে এবার বুলডোজার চালানো হল। উপস্থিত থেকে অভিযানের তদারকি করেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক Dipanjan Chakraborty

জানা গিয়েছে, কোন্নগর স্টেশনের আন্ডারপাসে টোল গেট বসিয়ে দীর্ঘদিন ধরে টাকা তোলা হচ্ছিল। উত্তরপাড়ার বিজেপি বিধায়ক নির্বাচিত হওয়ার পর Dipanjan Chakraborty কোন্নগর পুরসভায় গিয়ে টোল আদায়ের অনুমতি সংক্রান্ত নথি দেখতে চান। অভিযোগ, পুরসভা বৈধ অনুমোদনের কোনও কাগজ দেখাতে পারেনি।

বিধায়কের দাবি, ২০০৮ সালে আন্ডারপাসে টোল আদায়ের জন্য লিজ দেওয়া হলেও পরে সেই অনুমোদনের আর নবীকরণ হয়নি। অথচ বছরের পর বছর ধরে টোল আদায় চলছিল। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদনহীন টোল বন্ধের নির্দেশ জারি হওয়ার পরই প্রশাসন নড়েচড়ে বসে।

এরপর পুলিশকে টোল আদায় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। বুধবার আন্ডারপাসের সামনে থাকা টোল আদায়ের অফিসে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় পুরো কাঠামো।

এই প্রসঙ্গে বিধায়ক Dipanjan Chakraborty বলেন, “উত্তরপাড়ায় কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। বেআইনি পার্টি অফিস হোক বা অন্য কোনও নির্মাণ—সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে কোন্নগর পুরসভার চেয়ারম্যান Swapan Das জানান, ২০০০ সালে রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কোন্নগর স্টেশনের এই আন্ডারপাস তৈরি হয়েছিল। পরে জেলা পরিষদের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন্নগর পুরসভাকে দেওয়া হয়।

তিনি বলেন, “আন্ডারপাসের নিচে নিয়মিত জল জমে ও নোংরা পরিষ্কার করতে পুরসভার কর্মী লাগাতে হয়। ২০০৮ সাল থেকে টোল আদায় চলছিল। প্রথমে বছরে ১২ হাজার টাকা পাওয়া যেত, পরে তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। তবে সরকারের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

You may also like

Leave a Comment