রাজ্যসভা নির্বাচনের সূচি প্রকাশ, কোন রাজ্যে কবে ভোট জানুন
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২২ মে ২০২৬ ইং : দেশের উচ্চকক্ষ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আগামী জুন ও জুলাই মাসে শূন্য হতে চলা রাজ্য সভার -র ২৪টি আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দেশের ১০টি রাজ্যের মোট ২৪টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। তবে সংশ্লিষ্ট সদস্যদের মেয়াদ বিভিন্ন তারিখে শেষ হওয়ায় রাজ্যভেদে আসন শূন্য হওয়ার সময়সূচি আলাদা।
যেসব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং মিজোরাম। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকে চারটি করে আসন, মধ্যপ্রদেশ ও রাজস্থানে তিনটি করে, ঝাড়খণ্ডে দুটি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে একটি করে আসনে ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ জুন নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ জুন। ৯ জুন মনোনয়নপত্র যাচাই এবং ১১ জুন পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সুযোগ থাকবে। ভোটগ্রহণ হবে ১৮ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং একইদিন সন্ধ্যায় গণনা শুরু হবে।
এদিকে, এই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, বেশ কয়েকজন বর্ষীয়ান সাংসদের মেয়াদ শেষ হতে চলেছে। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গে । ফলে আসন্ন রাজ্যসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণও নতুন মোড় নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
