2
ক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে আট নম্বর জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই আরোহী। রবিবার, ১৮ অক্টোবর, সকাল প্রায় ১০টা নাগাদ ট্রাই জংশন সংলগ্ন ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী। পরে নিত্য রায় জমাতিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। অপর আহত কিষান বৈদ্যের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।