Home » Blog » পুলিশের নেশাবিরোধী অভিযান

পুলিশের নেশাবিরোধী অভিযান

দুর্গাপূজার আগে ৫০ হাজার টাকারও বেশি মূল্যের বিলাতি মদ উদ্ধার

by Mithun Bhowmik
0 comments 2 views
SANTIRBAZAR-POLICE-LIQUOR-RAID

দুর্গাপূজার প্রাক্কালে শান্তিরবাজারে নেশাবিরোধী অভিযান চালিয়ে ৫০ হাজার টাকারও বেশি মূল্যের বিলাতি মদ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে। শান্তিরবাজার থানার ওসি রাজু দত্তের নেতৃত্বে তিনটি পৃথক পুলিশ দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসআই সমীর বিশ্বাস ও এসআই স্বপন সেন-সহ অন্যান্য পুলিশকর্মীরা অভিযানে অংশ নেন। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

You may also like

Leave a Comment