Home » Blog » রিল থেকে রিয়েল হিরো

রিল থেকে রিয়েল হিরো

দুর্গাপূজা উপলক্ষে ‘একসাথে এগিয়ে চলো’ গোষ্ঠীর উদ্যোগে বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন

by Mithun Bhowmik
0 comments 3 views
manughat-content-creators-cloth-distribution-durga-puja

শান্তিরবাজার, ১১ অক্টোবর: সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার নজির গড়লেন দক্ষিণ ত্রিপুরার একদল তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। দুর্গাপূজা উপলক্ষে মনুঘাটে ‘একসাথে এগিয়ে চলো’ গোষ্ঠীর উদ্যোগে এলাকার দুঃস্থ পুরুষ ও মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শুরুতে একটি সুসজ্জিত র‍্যালি ও পথ-শোর আয়োজন করা হয়। পরে পশ্চিম মনুঘাট ইংরেজি মাধ্যম হাইস্কুলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। বস্ত্র বিতরণের পাশাপাশি আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গোষ্ঠীটির সদস্যরা জানান, এর আগেও তাঁরা বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। আসন্ন দুর্গাপূজার আগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোষ্ঠীর অ্যাডমিন মিলন বৈষ্ণব বলেন, তাঁরা শুধু ভিউজের জন্য নয়, মানুষের জন্য কাজ করতে চান। জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও সমাজের পাশে থাকার অঙ্গীকার করেছে ‘একসাথে এগিয়ে চলো’ পরিবার।

সোশ্যাল মিডিয়ার পরিচিতিকে সামাজিক কাজে ব্যবহার করে তরুণদের এই উদ্যোগ মানবিকতার এক ইতিবাচক বার্তা তুলে ধরেছে।

You may also like

Leave a Comment