Home » Blog » ঊনকোটিতে ৪০ কোটিরও বেশি টাকা

ঊনকোটিতে ৪০ কোটিরও বেশি টাকা

কুমারঘাট, পেঁচারথল, কৈলাশহর ও ফটিকরায়ে উন্নয়নমূলক প্রকল্পের সূচনা, বুধবার থেকে চালু হচ্ছে কুমারঘাট মহকুমা হাসপাতালের নতুন অপারেশন থিয়েটার

by Mithun Bhowmik
0 comments 2 views
ঊনকোটি জেলায় ৪০ কোটিরও বেশি টাকার ২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

ঊনকোটি জেলার উন্নয়নে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। কুমারঘাট, পেঁচারথল, কৈলাশহর ও ফটিকরায়-সহ জেলার বিভিন্ন এলাকায় মোট ২১টি প্রকল্পের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই প্রকল্পগুলিতে মোট ৪০ কোটি টাকারও বেশি ব্যয় হচ্ছে বলে জানা গেছে।

কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে টাউন হলের সামনে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান রাজ্য সরকারের দুই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও শান্তনা চাকমা এবং স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস।

মুখ্যমন্ত্রীর সফর শুরু হয় ফটিকরায়ের রাধানগর আসাম রাইফেলস ক্যাম্পে অবতরণের মধ্য দিয়ে। সেখান থেকে তিনি গোকুলনগর ও রাজনগর এলাকার চারটি বাড়ি পরিদর্শন করেন। এই সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত বাড়ি এবং সরকারি সুযোগ-সুবিধার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ক্যাম্পে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী সুধাংশু দাস, ২৮ নম্বর আসাম রাইফেলস ক্যাম্পের কমান্ড্যান্ট, জেলা শাসক মেগা জৈন, জেলা সহকারী সভাধিপতি সন্তোষ দাস-সহ অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। পানীয় জল, রাস্তাঘাট ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের পাশাপাশি ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সংকল্পের কথা জানান। বক্তব্যে বিরোধীদেরও সমালোচনা করেন তিনি।

এদিনের সফরে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে আসে। আগামী বুধবার থেকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে এলাকার স্বাস্থ্য পরিষেবায় নতুন সুবিধা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলাদের পরিচালিত স্টল পরিদর্শন করেন এবং সমাজকল্যাণ দপ্তরের সুবিধাভোগীদের হাতে শংসাপত্র তুলে দেন

You may also like

Leave a Comment