Home » Blog » ধর্মনগরে নবনির্মিত জেলাশাসক কার্যালয়

ধর্মনগরে নবনির্মিত জেলাশাসক কার্যালয়

শাসনিক পরিকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ, জেলাশাসক ও কালেক্টর কার্যালয় কমপ্লেক্সের পাশাপাশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা

by Mithun Bhowmik
0 comments 2 views
ধর্মনগরে উত্তর ত্রিপুরার নবনির্মিত জেলাশাসক কার্যালয়ের উদ্বোধন

উত্তর ত্রিপুরা জেলার প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধর্মনগরে নবনির্মিত জেলাশাসক ও কালেক্টর কার্যালয় কমপ্লেক্সের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত এই নতুন প্রশাসনিক ভবন চালু হওয়ায় জেলার সরকারি পরিষেবা আরও সুসংহত ও জনসাধারণের কাছে সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

নবনির্মিত কার্যালয় কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সচিব কিরণ গিত্যে, স্বরাষ্ট্র ও আরডি দপ্তরের সচিব অভিষেক সিং এবং রাজস্ব ও নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ ধর্মরাও রামটেকে। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর, পানিসাগর ও বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়করা, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন, জেলা বিজেপি সভাপতি, জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এদিন নবনির্মিত জেলা প্রশাসনিক ভবনের উদ্বোধনের পাশাপাশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নতুন কার্যালয় কমপ্লেক্স চালু হলে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাজ আরও সুসংহতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, গতিশীলতা এবং সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করে তোলার ক্ষেত্রে এই নতুন কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

You may also like

Leave a Comment