Home » Blog » অফিসার সেজে চাকরির নামে প্রতারণা

অফিসার সেজে চাকরির নামে প্রতারণা

সেনা গোয়েন্দা ও পুলিশের অভিযানে গ্রেফতার তরুণ দাস, উদ্ধার ভুয়ো পরিচয়পত্র, ওয়াকি-টকি ও একাধিক সামগ্রী

by Mithun Bhowmik
0 comments 2 views
ভুয়ো লেফটেন্যান্ট কর্নেল পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার

নিজেকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের (MI) আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নবগ্রাম থানার পুলিশ ও সেনা গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম তরুণ দাস। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকায়।

তদন্তকারী সূত্রের অভিযোগ, তরুণ দাস বাড়ি থেকে বেরোনোর সময় সেনাবাহিনীর ইউনিফর্ম পরতেন, যাতে সাধারণ মানুষ তাঁকে প্রকৃত সেনা আধিকারিক বলে বিশ্বাস করেন। ভুয়ো সেনা পরিচয়পত্র ও ইউনিফর্ম ব্যবহার করে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ। এমনকি তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরাও দীর্ঘদিন ধরে এই পরিচয়ের সত্যতা বুঝতে পারেননি বলে জানা গেছে।

সূত্রের খবর, কলকাতা আর্মি ইন্টেলিজেন্সের একটি দল দীর্ঘদিন ধরে তাঁর গতিবিধির উপর নজর রাখছিল। পরে নবগ্রাম থানার পুলিশ ও সেনা গোয়েন্দাদের যৌথ উদ্যোগে নবগ্রাম-পলসুন্ডা টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় একটি ‘Government of India’ স্টিকার লাগানো গাড়ি, তিনটি ওয়াকি-টকি, একাধিক মোবাইল ফোন, ভুয়ো সেনা পরিচয়পত্র, সন্দেহজনক নথিপত্র, নগদ টাকা এবং প্রতারণায় ব্যবহৃত অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রে জানা গেছে।

গ্রেফতারের পর অভিযুক্তকে লালবাগ আদালতে পেশ করা হয়েছে। এই প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া নথিপত্র কী কাজে ব্যবহার করা হতো এবং চাকরির নামে কতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ

You may also like

Leave a Comment