Home » Blog » মেডিকেল কলেজে কনসেনসাস ওয়ার্কশপ

মেডিকেল কলেজে কনসেনসাস ওয়ার্কশপ

মানসিক স্বাস্থ্য পরিস্থিতি ও পরিষেবা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা ও মতবিনিময়

by Mithun Bhowmik
0 comments 2 views
TRIPURA-NMHS2-CONSENSUS-WORKSHOP

ত্রিপুরায় মানসিক স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি, পরিষেবার পরিধি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি পন্ত হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে National Mental Health Survey of Tripura (NMHS-2)-এর কনসেনসাস ওয়ার্কশপ।

শনিবার, ১৯ সেপ্টেম্বর আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের LH-2-তে আয়োজিত কর্মশালায় মানসিক স্বাস্থ্য সমীক্ষার বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়। এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের ডঃ সুব্রত বৈদ্য।

Department of Community Medicine এবং Department of Psychiatry-এর উদ্যোগে NIMHANS-এর সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করা হয়েছে। সমীক্ষার মাধ্যমে ত্রিপুরার মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা, পরিষেবা গ্রহণের প্রবণতা এবং মানসিক স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি মানসিক স্বাস্থ্যকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আরও কার্যকরভাবে প্রতিষ্ঠা করার বিষয়েও কর্মশালায় আলোচনা হয়। সংশ্লিষ্টদের মতে, চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য পরিষেবা পরিকল্পনাতেও এই উদ্যোগ সহায়ক হতে পারে।

You may also like

Leave a Comment