Home » Blog » টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে

টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে

২০২৪ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের পাশাপাশি রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করার দাবি, ২৪ সেপ্টেম্বর বিক্ষোভের ঘোষণা

by Mithun Bhowmik
0 comments 3 views
টেট উত্তীর্ণদের নিয়োগ দাবি

আগরতলা: ২০২৪ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন পরীক্ষার্থীরা। সাংবাদিক সম্মেলনে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়।

পরীক্ষার্থীদের দাবি, ২০২৪ সালের টেট পরীক্ষায় প্রায় ৪০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে প্রায় ১,৮০০ জন উত্তীর্ণ হলেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে অভিযোগ। দ্রুত নিয়োগ না হলে অনেক উত্তীর্ণ পরীক্ষার্থী বয়সসীমা সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকট নিয়েও প্রশ্ন তোলেন টেট উত্তীর্ণরা। তাঁদের অভিযোগ, শহরাঞ্চলের কিছু বিদ্যালয় বাদ দিলে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। এর ফলে ছাত্রছাত্রীদের পঠনপাঠন ব্যাহত হচ্ছে বলে দাবি তাঁদের।

পরীক্ষার্থীরা জানান, নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনও প্রত্যাশিত অগ্রগতি হয়নি। তাঁদের মূল দাবি, ২০২৪ সালের টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগ এবং বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

পরীক্ষার্থীরা আরও জানান, দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

You may also like

Leave a Comment