Home » Blog » অল ইন্ডিয়া হাফ ম্যারাথন

অল ইন্ডিয়া হাফ ম্যারাথন

এগিয়ে চলো সংঘ ও ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১০ অক্টোবর মেলার মাঠ থেকে শুরু হবে দৌড়

by Mithun Bhowmik
0 comments 3 views
মহালয়ায় অল ইন্ডিয়া হাফ ম্যারাথন

আগরতলা: মহালয়া উপলক্ষে তৃতীয়বারের মতো অল ইন্ডিয়া হাফ ম্যারাথনের আয়োজন করতে চলেছে এগিয়ে চলো সংঘ ও ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। আগামী ১০ অক্টোবর শনিবার সকাল ৬টায় মেলার মাঠে এগিয়ে চলো সংঘ ক্লাবের সামনে থেকে প্রতিযোগিতার সূচনা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুষদের জন্য ২১ কিলোমিটার এবং মহিলাদের জন্য ১০ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়েছে। মেলার মাঠ থেকে শুরু হয়ে নির্ধারিত রুটে রানীবাজার পর্যন্ত যাবে দৌড়। এরপর আবার মেলার মাঠে ফিরে এসে প্রতিযোগিতা শেষ হবে।

পুরুষ ও মহিলা উভয় বিভাগেই প্রথম দশজন স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। প্রথম স্থানাধিকারীর জন্য ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় স্থানাধিকারীর জন্য ১২ হাজার টাকা নগদ পুরস্কার রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য স্থানাধিকারীদের জন্যও নগদ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

আয়োজকদের দাবি, এবারের প্রতিযোগিতায় ত্রিপুরার পাশাপাশি বহিরাজ্যের বিভিন্ন প্রান্তের ক্রীড়াবিদ ও হাফ ম্যারাথনপ্রেমীরা অংশ নেবেন। আগের আয়োজনগুলিতে সাড়া পাওয়ার পর এবারও বিপুল সংখ্যক প্রতিযোগী ও দর্শকের উপস্থিতির আশা করছেন উদ্যোক্তারা।

এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত জানান, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবানদের উৎসাহিত করতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনেও সামাজিক দায়বদ্ধতা ও ক্রীড়াক্ষেত্রে আরও কর্মসূচি গ্রহণ করে মানুষের পাশে থাকার লক্ষ্য রয়েছে তাঁদের।

You may also like

Leave a Comment